Dhaka ০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঝিনাইদহে জামায়াতে জেলা রুকন সম্মেলনে অনুষ্ঠিত ইজিবাইকে লিথিয়াম-আয়ন ব্যাটারি প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ নিউমুরিং টার্মিনাল চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা করা সম্পূর্ণ অমূলক: বাণিজ্যমন্ত্রী মেজর নিদাল হাসানকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিলাই সেঞ্চুরি হাতছাড়া তানজিদের, বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৩৪ ১২ লাখ রোহিঙ্গার দায়িত্ব একা বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব নয়: আইনমন্ত্রী চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু নওগাঁর রানীনগরে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৬

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১০:১২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / 153

সংযুক্ত আরব আমিরাতে ২০ মার্চ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে বলে জানিয়েছে শারজাহ একাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সাইন্স ও টেকনোলজি।

একাডেমির জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, তাদের গণনা অনুযায়ী ১৪৪৭ হিজরির রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। ফলে ২০ মার্চ হবে শাওয়াল মাসের প্রথম দিন এবং ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ।

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, ১৮ মার্চ চাঁদ দেখার প্রচলিত রাতে পশ্চিম দিগন্তে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে। তাই ওই দিন আমিরাতে নতুন চাঁদ দেখা সম্ভব হবে না এবং ১৯ মার্চ রমজানের শেষ দিন হিসেবে গণ্য হবে।

তবে ওই দিন আমিরাতে চাঁদ দেখা খুবই কঠিন হবে বলে জানিয়েছে একাডেমি। এমনকি দূরবীন ব্যবহার করেও দেখা কঠিন হতে পারে, যদিও উন্নত প্রযুক্তি ব্যবহার করলে চাঁদের ছবি ধারণ করা সম্ভব হতে পারে। তবে পশ্চিমের কিছু আরব ও মুসলিম দেশে ভৌগোলিক ও জ্যোতির্বৈজ্ঞানিক অবস্থার কারণে চাঁদ দেখা সম্ভব হতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

এই হিসাবের ভিত্তিতে ২০ মার্চ শুক্রবার আমিরাতসহ অনেক ইসলামি দেশে ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: গাল্ফ নিউজ

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত

প্রকাশের সময় : ১১:১০:১২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬