Dhaka ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার কালীগঞ্জে নানা আয়োজনে মহান মে দিবস পালিত ছিনতাইয়ের তদন্তে গিয়ে পুলিশের শর্টগান ছিনতাই লেখাপড়া আনন্দময় করার লক্ষ্যে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, যে কারণ দেখানো হলো উত্তরায় বাবার সামনে থেকেই মেয়েকে অপহরণ, ৯ দিন পর মূলহোতা গ্রেফতার বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী পাংশায় পুলিশের অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার শৈলকুপায় প্রস্তাবিত মেডিকেল-নার্সিং কলেজের স্থান পরিদর্শনে আইনমন্ত্রী

খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / 92

বাগেরহাটে যাত্রীবাহী একটি বিয়ের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে বারাকপুর–পোলেরহাট সড়কের ফকির বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হিন্দু ধর্মাবলম্বীদের একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যাত্রীবাহী বাসটি যশোর থেকে কালিবাড়ি এলাকায় যাচ্ছিল। পথে ফকির বাড়ি নামক স্থানে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর পাশের মসজিদের মুসল্লি ও স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। এতে কয়েকজন যাত্রী আহত হন।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পরপরই এলাকাবাসী ও মসজিদের মুসল্লিরা দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল।

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের সৃষ্টি হলেও উদ্ধার তৎপরতার মাধ্যমে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা

প্রকাশের সময় : ০৮:৩১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬