Dhaka ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

সকালে বাবার সাথে ফোনে কথা, সন্ধ্যায় বিস্ফোরণে কুয়েত প্রবাসীর মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:২২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / 179

কুয়েতে একটি বিস্ফোরণে চট্টগ্রামের সন্দ্বীপের প্রবাসী মোহাম্মদ জাহেদ হোসেন (৩০) নিহত হয়েছেন বলে জানা গেছে। তিনি সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে। জাহেদ কুয়েতের সালমি এলাকায় কাজ করতেন এবং মরু অঞ্চলে উট পালনের কাজে নিয়োজিত ছিলেন। তার স্ত্রী ও দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জাহেদ বৃহস্পতিবার সকালে বাবার সঙ্গে মোবাইলে কথা বলেছিলেন এবং একই দিন সন্ধ্যায় কুয়েত থেকে তার মৃত্যুর খবর পরিবারে পৌঁছায়। সহকর্মীরা মৃতদেহের ছবি জাহেদের বাবার কাছে পাঠালে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন মৃত্যুর বিষয়টি পরিবারের বরাতে নিশ্চিত করেছেন। তবে সরকারি কোনো সূত্র এখনও পর্যন্ত এই তথ্য নিশ্চিত করেনি।

প্রাথমিকভাবে বলা হয়েছিল, ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহেদ নিহত হয়েছেন। পরে তার এক রুমমেট ফোনে জানান, ১৯৯১ সালে ইরাক-কুয়েত যুদ্ধের সময় পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মৃত্যুর ঘটনা ঘটেছে। কোন তথ্যটি সঠিক তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত সোমবার মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে সন্দ্বীপের আজিমপুর এলাকার প্রবাসী যুবক মোঃ তারেক মিসাইলের অংশবিশেষের আঘাতে নিহত হন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সকালে বাবার সাথে ফোনে কথা, সন্ধ্যায় বিস্ফোরণে কুয়েত প্রবাসীর মৃত্যু

প্রকাশের সময় : ০৭:২২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬