Dhaka ০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১২ অক্টোবর ইউপি নির্বাচনের সময় জানানো হবে : ইসি সানাউল্লাহ মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় সাড়ে ৭ টন চাল বিতরণ: উপকৃত ৩০০ জেলে পরিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে গভীর রাতে জোড়া ককটেল বিস্ফোরণ: ক্যাম্পাসে আতঙ্ক হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে: পানিসম্পদমন্ত্রী নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ২ জন আটক স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা: রিজভী গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’ বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক, কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নির্বাচনী এলাকায় দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / 126

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, যার যার নির্বাচনী এলাকায় দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠন করতে হবে। চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে পারলেই জনগণ আমাদের ওপর আস্থা রাখতে পারবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) কুমিল্লা ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে বিএনপি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছে। এই নির্বাচনই শেষ নয়, আগামী স্থানীয় সরকার নির্বাচনেও যাতে জনগণ বিএনপিকে সমর্থন দেয় সেজন্য প্রতিশ্রুতি মোতাবেক সংসদীয় এলাকায় কাজ করতে হবে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনের এমপি মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনের এমপি আবুল কালাম, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট লালমাই) আসনের এমপি মোবাশ্বের আলম ভুঁইয়া।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সেক্রেটারি অধ্যাপক সরওয়ার জাহান ভুঁইয়া দোলন, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, নজরুল ইসলাম ভুঁইয়া স্বপনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্বাচনী এলাকায় দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী

প্রকাশের সময় : ১০:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬