Dhaka ০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১২ অক্টোবর ইউপি নির্বাচনের সময় জানানো হবে : ইসি সানাউল্লাহ মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় সাড়ে ৭ টন চাল বিতরণ: উপকৃত ৩০০ জেলে পরিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে গভীর রাতে জোড়া ককটেল বিস্ফোরণ: ক্যাম্পাসে আতঙ্ক হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে: পানিসম্পদমন্ত্রী নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ২ জন আটক স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা: রিজভী গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’ বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক, কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সরকারি হাসপাতালে হাজিরা দিয়ে বেসরকারি চেম্বারে রোগী দেখা: নিবন্ধন স্থগিতের উদ্যোগ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৪৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / 143

সরকারি হাসপাতালে হাজিরা দিয়ে পরে বেসরকারি হাসপাতালে রোগী দেখার অভিযোগে শরীয়তপুর সদর হাসপাতালের এক চিকিৎসকের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) নিবন্ধন ছয় মাসের জন্য স্থগিত করার উদ্যোগ নিয়েছে সরকার।

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ বৃহস্পতিবার (৫ মার্চ) একটি চিঠি জারি করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে (বিএমডিসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, শরীয়তপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. রাজেশ মজুমদারের বিরুদ্ধে বায়োমেট্রিক হাজিরা দেওয়ার পর বেসরকারি হাসপাতালে গিয়ে রোগী দেখার অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। গত ৪ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে একটি টেলিভিশন চ্যানেলে বিষয়টি সরাসরি সম্প্রচার করা হয়।

প্রতিবেদনে দেখা যায়, ওই সময় তিনি নিজেকে অসুস্থ বলে দাবি করলেও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, এ ঘটনায় সরকারি দায়িত্ব পালনে অনিয়মের পাশাপাশি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

এ পরিস্থিতিতে ডা. রাজেশ মজুমদারের বিএমডিসি নিবন্ধন ছয় মাসের জন্য স্থগিত রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাউন্সিলকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মুহাম্মদ আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত চিঠিটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সরকারি হাসপাতালে হাজিরা দিয়ে বেসরকারি চেম্বারে রোগী দেখা: নিবন্ধন স্থগিতের উদ্যোগ

প্রকাশের সময় : ০৪:৪৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬