Dhaka ০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’ বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক, কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা : স্থানীয় সরকারমন্ত্রী নওগাঁয় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ নিউমোনিক প্লেগ কী? কতটা ভয়ের কারণ হতে পারে এই রোগ? পানি সহযোগিতা নিয়ে ক‌মি‌টি : ভারতীয় প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়া নির্দেশনা

‘দোল পূর্ণিমা’ আজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 153

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব আজ। এই উৎসবটি ‘দোলযাত্রা’ নামেও পরিচিত।

বৈষ্ণব অনুসারীদের মতে, দোল পূর্ণিমায় রাধিকা ও তার সখীদের সঙ্গে আবির খেলায় মেতেছিলেন শ্রীকৃষ্ণ। সেদিনকে স্মরণ করেই ভক্তরা এদিন মেতে ওঠে রং খেলায়। হিন্দুধর্মে এ দিন প্রেম, বসন্ত ও মঙ্গলের প্রতীক।

দোলযাত্রা ও গৌর পূর্ণিমা উপলক্ষে আজ মঙ্গলবার (৩ মার্চ) রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন মন্দিরে পূজা, হোম যজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা।

উৎসবে অংশ নিতে সকাল থেকেই ভিড় জমতে দেখা যায় বিভিন্ন মন্দির প্রাঙ্গণে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এদিন ঈশ্বরের পায়ে আবির ছোঁয়ানোর পর সে শুদ্ধ রঙে নিজেকে রাঙাতে শুরু করেন ভক্তরা। মেতে ওঠেন আবির খেলায়।

সব অন্ধকার ঘুচে জীবন যেন রঙের ছোঁয়ায় রঙিন হয়ে ওঠে সে লক্ষ্যেই প্রতীকী এ রঙের খেলায় মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা।

ভক্তদের চাওয়া, আবিরের শুদ্ধ রং লাগুক সবার মনে। সে রঙের ছোঁয়ায় বন্ধ হোক নারী সহিংসতাসহ সব অপকর্ম।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘দোল পূর্ণিমা’ আজ

প্রকাশের সময় : ০৫:১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬