গুরুত্বপূর্ণ সংবাদ:
ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০১:৪৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / 144
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলে গমনকারী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
আজ যারা টিকিট সংগ্রহ করবেন তারা আগামী ১৩ মার্চ ভ্রমণ করতে পারবেন।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।
ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। যাত্রীদের টিকিট ক্রয় সহজ করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Tag :





















