Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫ টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন ১২ অক্টোবর ইউপি নির্বাচনের সময় জানানো হবে : ইসি সানাউল্লাহ মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় সাড়ে ৭ টন চাল বিতরণ: উপকৃত ৩০০ জেলে পরিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে গভীর রাতে জোড়া ককটেল বিস্ফোরণ: ক্যাম্পাসে আতঙ্ক হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে: পানিসম্পদমন্ত্রী

আজ ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / 132

আজ ২ মার্চ ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কলা ভবনে প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝে সোনালি মানচিত্র খচিত সেই পতাকা উত্তোলন করেন তৎকালীন ডাকসুর সহসভাপতি আ স ম আবদুর রব।

পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ, নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে ওইদিন সর্বস্তরের মানুষ রাজপথে নেমে আসে। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাঙালি ছাত্র-জনতা স্বাধীনতা সংগ্রামের অগ্নিমন্ত্রে উজ্জীবিত হয় এবং স্বাধীনতার পথে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।

ইতিহাস থেকে জানা যায়, ১৯৭১ সালের ২ মার্চ পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণার পর সকাল থেকেই ঢাকার রাজপথ মিছিল-সমাবেশে উত্তাল হয়ে ওঠে। ছাত্রসমাজের নেতৃত্বে সাধারণ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হয়। সে সময় ছাত্রসমাবেশে নেতৃত্ব দেন নূরে আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন, শাহজাহান সিরাজ ও আ স ম আবদুর রব প্রমুখ।

পরবর্তীতে ২৩ মার্চ শেখ মুজিবুর রহমান ধানমন্ডির বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন।

তৎকালীন পতাকায় সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝে সোনালি মানচিত্র ছিল। এর নকশা করেছিলেন শিব নারায়ণ দাশ।

পরে ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারিভাবে পতাকার বর্তমান রূপ গৃহীত হয়, যেখানে মানচিত্র বাদ দেওয়া হয়। নতুন নকশা করেন কামরুল হাসান। সবুজের মাঝে লাল বৃত্ত রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতার সূর্যের প্রতীক হিসেবে বিবেচিত।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আজ ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস

প্রকাশের সময় : ১১:৩৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬