Dhaka ০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় ৪৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ নারী আটক জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত ‘লাশ বিলের পানিতে ভাসিয়ে দেব’—ভূমি কর্মকর্তাকে সেবাগ্রহীতার হুমকি কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

রাজবাড়ীতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের চারদিনের রাষ্ট্রীয় সফর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:৫৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 222

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম চারদিনের রাষ্ট্রীয় সফরে শনিবার দুপুরে রাজবাড়ী জেলা সফরে এসেছেন। প্রতিমন্ত্রী হওয়ার পর এটিই তার নিজ জেলায় প্রথম আগমন।

শনিবার দুপুর সাড়ে ১২টায় তিনি রাজবাড়ী সার্কিট হাউস-এ পৌঁছান। এ সময় জেলা প্রশাসক সুলতানা আক্তার এবং জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

গার্ড অব অনার শেষে প্রতিমন্ত্রী শহরের ২৮ কলোনী পৌর কবরস্থানে গিয়ে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মনজুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীবসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবারের আনুষ্ঠানিকতা শেষে তিনি শহরের বড়পুল এলাকায় নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন। রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মাসিক উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় অংশ নেবেন। এরপর মঙ্গলবার গোয়ালন্দ উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত মাসিক উন্নয়ন সভায় যোগদান করবেন। একই দিন বিকেল ৪টায় গোয়ালন্দ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজবাড়ী–১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা) আসনের সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের চারদিনের রাষ্ট্রীয় সফর

প্রকাশের সময় : ০৩:৫৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬