Dhaka ০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

ট্রেনের ধাক্কায় চূর্ণবিচূর্ণ ট্রাক ছিটকে পড়লো ঘরের ওপর, শিশুসহ আহত ২

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 152

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেনের সঙ্গে কাঠবোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকটি চূর্ণবিচূর্ণ হয়ে ছিটকে পড়ে রেললাইনের পাশের একটি বস্তি ঘরের ওপর। এ ঘটনায় শিশুসহ দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কাশিয়াডাঙ্গা রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি কমিউটার ট্রেন রেল ক্রসিং অতিক্রম করার সময় কাঠবোঝাই একটি ট্রাক রেললাইন পার হচ্ছিল। এ সময় ট্রাকটি রেললাইনের ওপর উঠে গেলে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রেনের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় ট্রাকটি ভেঙে কয়েক খণ্ডে বিভক্ত হয়ে রেললাইনের দক্ষিণ পাশে একটি বস্তি ঘরের ওপর গিয়ে পড়ে। এতে ঘরটি ভেঙে যায় এবং ঘরে থাকা আলী হোসেন (৩) ও সানোয়ারা বেগম (৪০) আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার ফলে ট্রেনটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়ে রেললাইনের ওপরই থেমে যায়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ রাজশাহী রেলস্টেশন থেকে বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি সরানোর উদ্যোগ নেয়।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ট্রাকের ইঞ্জিন বিকল হওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে। আহতদের অবস্থা স্থিতিশীল রয়েছে। রাতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ট্রেনের ধাক্কায় চূর্ণবিচূর্ণ ট্রাক ছিটকে পড়লো ঘরের ওপর, শিশুসহ আহত ২

প্রকাশের সময় : ১২:০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬