৮ম জাতীয় ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিত করল ইসি
- প্রকাশের সময় : ১০:৩০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 139
আগামী ২ মার্চ পালিত হতে যাওয়া ‘৮ম জাতীয় ভোটার দিবস’ উপলক্ষ্যে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের নির্ধারিত সব কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইসির উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, আগামী ২ মার্চ ৮ম জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সব কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। কেন্দ্রীয় কমিটি, উপকমিটিসহ সব আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের এ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
স্থগিতের সুনির্দিষ্ট কারণ চিঠিতে উল্লেখ করা হয়নি। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, প্রতি বছর ২ মার্চ দেশে জাতীয় ভোটার দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে ভোটার সচেতনতা বাড়াতে র্যালি, আলোচনা সভা ও ভোটার নিবন্ধনের বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়। এবার ৮ম বারের মতো দিবসটি পালনের কথা





















