গুরুত্বপূর্ণ সংবাদ:
আবারও রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৮:৩১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 152
অবসরপ্রাপ্ত সচিব মো. সরওয়ার আলমকে আবারও রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
যোগদানের তারিখ থেকে আগামী এক বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
২০২৪ সালের ২৩ ডিসেম্বর তাকে দুই বছরের জন্য প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
বিসিএস ৮৪ ব্যাচের সাবেক তথ্য ক্যাডার কর্মকর্তা সরওয়ার আলম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রেস সচিব ছিলেন। তিনি বিটিআরসির সচিব পদেও দায়িত্ব পালন করেছেন।
Tag :





















