Dhaka ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

মশক নিধন, বনায়ন ও পরিচ্ছন্ন সিটি করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 152

মশক নিধন, বনায়ন ও পরিচ্ছন্ন সিটি করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)–এর নতুন প্রশাসক আবদুস সালাম।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয়টি সিটি কর্পোরেশনের প্রশাসকদের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএসসিসির নতুন প্রশাসক।

তিনি বলেন, দীর্ঘদিন স্থানীয় সরকার অকার্যকর ছিল এবং জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত হয়নি। বর্তমান সরকার জনগণের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে দিতে কাজ করছে। সিটি কর্পোরেশনগুলোকে সেই লক্ষ্যেই দায়িত্ব দেওয়া হয়েছে। জনগণের ভোগান্তি ও দাবি সরাসরি সরকারের কাছে তুলে ধরা এবং সমাধানে কাজ করা হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে তিনি জানান, বঞ্চিত নাগরিক অধিকার দ্রুত নিশ্চিত করা, মশা নিধন, সিটি পরিচ্ছন্ন রাখা এবং নাগরিক সমস্যাগুলো দ্রুত সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এছাড়া রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে যাতে নাগরিকদের ভোগান্তি না হয়, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মশক নিধন, বনায়ন ও পরিচ্ছন্ন সিটি করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন

প্রকাশের সময় : ০১:১৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬