Dhaka ১০:০২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান কালুখালীর হাঁড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ দমন করা হবে: ডিবিপ্রধান ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি জাবিতে জঙ্গল থেকে ভোররাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক উন্নত জাতি গড়তে শিক্ষাব্যবস্থায় অবহেলা করা যাবে না: মঈন খান

তিন ক্যাটাগরিতে আরও ৭১৩ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 138

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় তিনটি ক্যাটাগরিতে আরও ৭১৩ জন জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ করেছে।

এর আগে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তিন ধাপে ১১, ১৩ ও ১৭ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করা হয়।

জুলাইযোদ্ধাদের মধ্যে ‘ক’ ক্যাটাগরির অতি গুরুতর আহত ৬ জন, ‘খ’ ক্যাটাগরির গুরুতর আহত ৩৩ জন এবং বাকি ৬৭৪ জন ‘গ’ ক্যাটাগরির আহত।

‘গ’ ক্যাটাগরির আহতদের মধ্যে ঢাকা বিভাগে ২০১ জন, বরিশাল বিভাগে ২ জন, সিলেট বিভাগে ২৪ জন, চট্টগ্রাম বিভাগের ২৩৬ জন, রাজশাহী বিভাগে ১৫৫ জন, রংপুর বিভাগে ৫১ জন এবং খুলনা বিভাগে ৫ জন রয়েছেন।

‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের কল্যাণ এবং পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এর আওতায় জুলাই ২০২৪-এর আন্দোলনে ‘জুলাইযোদ্ধা’ মর্যাদা প্রদান করা হয়েছে। বর্তমানে তিন শ্রেণিতে জুলাইযোদ্ধার সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে।

অতি গুরুতর আহতদের ‘ক’ শ্রেণি, গুরুতর আহতদের ‘খ’ শ্রেণি এবং সাধারণ আহতদের ‘গ’ শ্রেণিতে ভাগ করা হয়েছে। এককালীন আর্থিক সহায়তা হিসেবে ‘ক’ শ্রেণির জন্য ৫ লাখ টাকা এবং প্রতি মাসে ২০ হাজার টাকা, ‘খ’ শ্রেণির জন্য ৩ লাখ টাকা এবং প্রতি মাসে ১৫ হাজার টাকা, এবং ‘গ’ শ্রেণির জন্য এক লাখ টাকা এবং প্রতি মাসে ১০ হাজার টাকা ভাতা প্রদান করা হচ্ছে। এছাড়া চিকিৎসার জন্যও সহায়তা প্রদান করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তিন ক্যাটাগরিতে আরও ৭১৩ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ

প্রকাশের সময় : ০৮:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬