গুরুত্বপূর্ণ সংবাদ:
১০০৬টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৭:৪৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / 127
রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
রোববার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান এক বার্তায় এ তথ্য জানান।
বার্তায় বলা হয়, বিগত সরকারের ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।
Tag :




















