Dhaka ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা যুবকের

গোপালগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৭:০০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 291

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিয়েছেন রাশেদ দাড়িয়া (৩৫) নামে এক যুবক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, দুধভর্তি অ্যালুমিনিয়ামের একটি বড় পাত্রে বসে আছেন রাশেদ। পরে তার মা একটি মগ দিয়ে তার মাথায় দুধ ঢালেন। পুরো দৃশ্যটি রাশেদ নিজেই মোবাইল ফোনে ধারণ করে ফেসবুকে পোস্ট করেন। পোস্টের পরপরই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, রাশেদ দাড়িয়া কোটালীপাড়া পৌরসভার ঘাঘর কান্দা গ্রামের হাচেন দাড়িয়ার ছেলে। শুক্রবার জুমার নামাজের আগে নিজ বাড়িতে এভাবে দুধ দিয়ে গোসল করে তিনি জুয়া খেলা ছেড়ে দেওয়ার ঘোষণা দেন।

রাশেদ সাংবাদিকদের বলেন, “আমি গত দুই বছর ধরে অনলাইনে জুয়া খেলেছি। এতে প্রায় ১০ লাখ টাকার দেনা হয়েছে। দেনার কারণে দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। পরিবারের পরামর্শে কাজের উদ্দেশ্যে কয়েক দিনের মধ্যে সৌদি আরবে যাচ্ছি। যাওয়ার আগে দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “আমি সব যুবক ভাইদের অনুরোধ করবো—এই সর্বনাশা জুয়া কেউ খেলবেন না। এতে কেউ লাভবান হয় না, বরং সবাই ক্ষতিগ্রস্ত হয়। যারা এখনো জুয়া খেলছেন, তারা এ পথ থেকে ফিরে আসুন।”

এদিকে রাশেদের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। পাশের বাড়ির বাসিন্দা জলিল গাজী বলেন, “রাশেদ জুয়া খেলে ধারদেনায় জর্জরিত হয়ে দীর্ঘদিন হতাশায় ছিলেন। এখন জুয়া ছেড়ে সৌদি আরবে কাজ করতে যাচ্ছে। আমরা তার মঙ্গল কামনা করছি।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা যুবকের

প্রকাশের সময় : ০৭:০০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬