গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক হলেন মনোয়ারুল কাদির বিটু
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১০:৫০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / 161
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সহকারী ব্যক্তিগত চিকিৎসক নিয়োগ পেয়েছেন আ ন ম মনোয়ারুল কাদির বিটু। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক।
প্রেষণে তাকে এ নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মনোয়ারুল কাদির ড্যাবের যুগ্ম-মহাসচিব ও ‘রক্তস্পন্দন’-এর চিফ কো-অর্ডিনেটর।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক হিসেবে নিয়োগ দিতে এর আগে তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।
Tag :




















