Dhaka ০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

আইজিপি বাহারুলের পদত্যাগের গুঞ্জন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:১৪:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 158

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করছেন বলে গুঞ্জন উঠেছে।

বিষয়টি নিশ্চিত হতে বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বললে তারা সবাই গণমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি তারাও শুনেছেন। তবে কোনো কর্মকর্তাই এমন তথ্য নিশ্চিত করতে পারেননি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আইজিপি বাহারুল আলম বলেন, ‘যারা বলছে তাদের কাছে শোনেন। আমি কিছু বলতে পারবো না।’

গত জানুয়ারিতেই আইজিপি তার সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রশাসনিক পদে ব্যাপক রদবদল আসে। এরই ধারাবাহিকতায় ওই বছরের ২১ নভেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান বাহারুল আলম।

তিনি ২০২০ সালে পুলিশের চাকরি থেকে অবসরে যান। অন্তর্বর্তী সরকার তাকে আইজিপি হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। সে হিসেবে চলতি বছরের ২১ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। তবে এর আগেই তার পদত্যাগের গুঞ্জন সামনে এলো।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আইজিপি বাহারুলের পদত্যাগের গুঞ্জন

প্রকাশের সময় : ০৭:১৪:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬