নিষেধাজ্ঞা শেষ, সড়কে মোটরসাইকেল ও খুলেছে শপিংমল
- প্রকাশের সময় : ০২:৪৭:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 147
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান শেষে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় সড়কে সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে। মোটরসাইকেলের ওপর সর্বোচ্চ ৭২ ঘণ্টা পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। শহরের বিপনি বিতানগুলোও খুলেছে।
শনিবার সকাল থেকে রাজধানীর রামপুরা, হাতিরঝিল, কারওয়ান বাজার মোড় এলাকায় মোটরসাইকেল, বাস, প্রাইভেটকার, সিএনজি ও পিক-আপসহ সব ধরনের যানবাহন চলাচল করছে। তবে যানবাহনের সংখ্যা সাধারণ দিনের তুলনায় কম।
রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমল সকাল দশটা থেকে খোলা হয়েছে এবং ক্রেতাদের আগমন লক্ষ্য করা গেছে। অনেকেই ভোটের কারণে দীর্ঘ ছুটি নিয়ে এখনও ঢাকায় ফিরছেননি। রোববার থেকে পূর্ণ কর্মদিবস শুরু হওয়ায় যানবাহনের সংখ্যা আরও বাড়তে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।




















