Dhaka ০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

এ বছরও সরকারি ব্যয়ে কাউকে হজে নেওয়া হবে না : ধর্ম উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 149

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, গতবছর সরকারি ব্যয়ে কাউকে হজ নেওয়া হয়নি, এ বছরও কাউকে নেওয়া হবে না। চলতি বছর হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন বলেও জানান তিনি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, গত দেড় বছর অত্যন্ত স্বচ্ছতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি এবং মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থাগুলোকে ফলপ্রসূ করার তৎপরতা বজায় রেখেছি।

ড. খালিদ হোসেন জানান, ২০২৪ সালের হজে বিমান ভাড়া ছিল এক লাখ ৯৪ হাজার ৮০০ টাকা, যা ২০২৬ সালে কমিয়ে এক লাখ ৫৪ হাজার টাকা করা হয়েছে। এছাড়া, গতবছর সরকারি মাধ্যমের হাজিদের উদ্বৃত্ত ৮ কোটি ২৮ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে।

তিনি বলেন, ২০২৫ সালের হজে তিনটি নতুন সেবা চালু হয়েছে—‘লাব্বাইক’ মোবাইল অ্যাপ, মোবাইল রোমিং সুবিধা এবং হজ প্রি-পেইড কার্ড। এবছর তিনটি হজ প্যাকেজের মধ্যে একটি সাশ্রয়ী প্যাকেজ রাখা হয়েছে মাত্র ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকায়।

ড. খালিদ হোসেন আরও জানান, হজ ব্যবস্থাপনার উন্নতিতে হাজিদের যাতায়াত ও আবাসনের সুবিধা বাড়ানো হয়েছে। প্যাকেজ-৩ এর হজযাত্রীদের জন্য হারাম শরীফ থেকে দেড় কিলোমিটারের মধ্যে বাড়িভাড়া করা হয়েছে। এছাড়া, স্বাস্থ্য সেবা হজযাত্রীদের বিনামূল্যে প্রদান করা হবে।

তিনি জানান, ইসলামিক ফাউন্ডেশনের শূন্যপদে ১৬৩ জন নিয়োগ দেওয়া হয়েছে এবং পদোন্নতি প্রক্রিয়া চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এ বছরও সরকারি ব্যয়ে কাউকে হজে নেওয়া হবে না : ধর্ম উপদেষ্টা

প্রকাশের সময় : ০২:০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬