Dhaka ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

রোববারের মধ্যে হজযাত্রীদের কোরবানি ও পরিবহন খরচ পরিশোধ করতে হবে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 176

আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) এর মধ্যে হজযাত্রীদের কোরবানির (আদাহি) ও সব পরিবহন সংক্রান্ত খরচ পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না হলে ভিসা প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি, মহাসচিব এবং ৩০টি লিড এজেন্সির মালিকদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এর আগে এ বিষয়ে তাগিদ দিয়ে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ হজ অফিস ধর্ম সচিবের কাছে চিঠি পাঠায়।

ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে জানানো হয়, সৌদি আরবে আগত হজযাত্রীদের কোরবানি (আদাহি) পেমেন্ট এবং মাশায়ের ট্রান্সপোর্টসহ সব পরিবহন ব্যবস্থাপনার ব্যয় আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করা অত্যন্ত জরুরি বলে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় অবহিত করেছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব অর্থ পরিশোধ না হলে সংশ্লিষ্ট হাজিদের ভিসা প্রক্রিয়াকরণে জটিলতা দেখা দিতে পারে।

এ অবস্থায় সব হজ এজেন্সির মালিক ও মোনাজ্জেমদের নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীদের কোরবানি পেমেন্ট এবং পরিবহন ব্যয় পরিশোধ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী ১৮ এপ্রিল থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রোববারের মধ্যে হজযাত্রীদের কোরবানি ও পরিবহন খরচ পরিশোধ করতে হবে

প্রকাশের সময় : ১২:১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬