গুরুত্বপূর্ণ সংবাদ:
সুপ্রিমকোর্ট সচিবালয়ে সিনিয়র সচিবসহ একাধিক পদে পদায়ন
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৯:৫৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 169
সুপ্রিম কোর্ট সচিবালয়ে নতুন সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান। সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন দিয়েছে আইন মন্ত্রণালয়। এছাড়া এক অতিরিক্ত সচিব, একজন যুগ্ম সচিব, দুজন উপ-সচিব ও দুজন সিনিয়র সহকারী সচিবকে পদায়ন করা হয়েছে।
তারা হলেন- অতিরিক্ত সচিব জেলা ও দায়রা জজ রুহুল আমীন, যুগ্ম সচিব বি এম তারিকুল কবির, উপ-সচিব পঞ্চগড়ের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাফিজুল ইসলাম ও যুগ্ম জেলা ও দায়রা জজ সুব্রত ঘোষ শুভ, সিনিয়র সহকারী সচিব মহসিনা হোসেন তুষি ও সাদিয়া আফরিন।
Tag :




















