Dhaka ০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন নয়, বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 161

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত আসছে। নতুন নির্দেশনা অনুযায়ী বিকাশ, নগদ ও রকেটসহ সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) একবারে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। একই সঙ্গে নির্বাচনকালীন সময়ে ব্যক্তি থেকে ব্যক্তি ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা স্থানান্তর সাময়িকভাবে বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, আগামী ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এসব সীমাবদ্ধতা কার্যকর থাকতে পারে। এ বিষয়ে চলতি সপ্তাহেই কেন্দ্রীয় ব্যাংক থেকে সার্কুলার জারি করা হবে।

নির্দেশনা অনুযায়ী, এমএফএস গ্রাহকরা দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন। প্রতিবার লেনদেনের সীমা হবে এক হাজার টাকা এবং দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে ভোটে অর্থের অপব্যবহার রোধে এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে প্রার্থীদের ঘোষিত নির্বাচনী ব্যয় এবং বৈধ উপায়ে নির্বাচনী খরচ জোগানে কোনো বাধা থাকবে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন নয়, বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

প্রকাশের সময় : ১০:২৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬