Dhaka ১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে

ভারতের সঙ্গে বিএনপির চুক্তির দাবি রাজনৈতিক অপপ্রচার : মাহদী আমীন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 159

বিএনপিকে নিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমিরের অভিযোগ ‘রাজনৈতিক অপপ্রচার’ হিসেবে দেখছে দলটি। ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগকেও রাজনৈতিক অপপ্রচার হিসেবে উল্লেখ করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন।

মাহদী আমীন বলেন, “ভারতের সঙ্গে চুক্তির যে দাবি করা হয়েছে, তার কোনো প্রমাণ নেই। যা মিডিয়ায় এসেছে তার কোনো বাস্তবতা বা সত্যতা নেই। এটি রাজনৈতিক অপকৌশল বা অজ্ঞতা ছাড়া কিছুই নয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ভারতের সঙ্গে বিএনপির চুক্তির বিষয়ে যেসব কথা বলা হচ্ছে তা সম্পূর্ণরূপে অপপ্রচার।”

তিনি বলেন, বিএনপির রাজনীতি মানেই বাংলাদেশপন্থি রাজনীতি, যার কেন্দ্রবিন্দু বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের ক্ষমতায়ন। বাংলাদেশের জন্য ইতিবাচক রাজনীতি নিশ্চিত করা এবং অপপ্রচার এড়িয়ে চলাই দলের লক্ষ্য।

দেশের নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদারে বিএনপি ইলেকশন হটলাইন ১৬৫৪৩ এবং নতুন হোয়াটসঅ্যাপ নম্বর ০১৮০৬৯৭৭৫৭ চালু করেছে। এছাড়া ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের বিষয়ে কোনো অসাধু কার্যক্রম হলে জনগণকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানাতে আহ্বান জানান মাহদী আমীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতের সঙ্গে বিএনপির চুক্তির দাবি রাজনৈতিক অপপ্রচার : মাহদী আমীন

প্রকাশের সময় : ০২:১৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬