Dhaka ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মধ্যে ট্যাব বিতরণ নওগাঁয় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত লংমার্চ উপলক্ষে ঝিনাইদহ পুলিশ সুপারের সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তাপ, তেলের দাম ছাড়াল ১০৬ ডলার

ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইলেন ধানের শীষে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • / 229

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচন করছেন মাহবুব আলম। তবে গণসংযোগে তার বাবা আজিজুর রহমান ভোট চাইছেন একই আসনের বিএনপির প্রার্থীর ধানের শীষের পক্ষে।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর–১ (রামগঞ্জ) আসনে এ চিত্র দেখা গেছে।

এনসিপির প্রার্থী মাহবুব আলম সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। আসন্ন নির্বাচনে তিনি রামগঞ্জ আসনে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী।

স্থানীয় সূত্র জানায়, মাহবুব আলমের বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ইছাপুরের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থীর সঙ্গে অন্তত ১৮টি পথসভায় অংশ নেন তিনি। এসবে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন।

বিএনপির পক্ষে ভোট চাওয়ার কথা স্বীকার করে আজিজুর রহমান বলেন, পরিবার আমার ব্যক্তিগত বিষয়, আর রাজনীতি আমার আদর্শ ও অবস্থানের জায়গা। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার কোনো সুযোগ নেই। এ কারণেই নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নেমে ভোট চাইছি। ছেলের জন্য বাবা হিসেবে দোয়া করি।

জানতে চাইলে এনসিপির প্রার্থী মাহবুব আলম বলেন, বিষয়টি নজরে এসেছে। তবে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এ নিয়ে আমার বাবাকেই জিজ্ঞাসা করতে পারেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইলেন ধানের শীষে

প্রকাশের সময় : ০৯:৪৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬