শঙ্খ-উলুধ্বনিতে মুখর মণ্ডপ, সরস্বতীপূজা আজ
- প্রকাশের সময় : ১০:৫৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
- / 157
মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আজ শুক্রবার সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব সরস্বতীপূজা।
রাজধানীসহ বিভিন্ন জেলার পূজামণ্ডপ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সকাল থেকেই ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে। জ্ঞান ও বিদ্যার দেবী শ্বেতশুভ্রবসনা সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে আশীর্বাদ কামনা করছেন শিক্ষার্থী ও ভক্তরা।
শাস্ত্র মতে, প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। সরস্বতী দেবী এক হাতে বেদ ও অন্য হাতে বীণা ধারণ করেন, এ জন্য তাকে বীণাপাণিও বলা হয়।
সরস্বতীপূজা উপলক্ষে বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে জাতি ও ধর্মনির্বিশেষে সব মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছে।




















