গুরুত্বপূর্ণ সংবাদ:
৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০১:৩১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / 167
দেশের ৮ উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বদলি করার আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে, ২০ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাচন কমিশনের সম্মতির পরিপ্রেক্ষিতে ৮ ইউএনওকে বদলির প্রজ্ঞাপন জারি করেছিল। প্রজ্ঞাপনে বরগুনা, চুয়াডাঙ্গা, পিরোজপুর, হবিগঞ্জ, বগুড়া, ফরিদপুর ও নেত্রকোণার ইউএনওদের নতুন কর্মস্থলে বদলি করা হয়েছিল।
প্রজ্ঞাপনে বলা হয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবে। তবে বৃহস্পতিবার সেই বদলির আদেশ বাতিল করা হয়েছে।
Tag :




















