বৈধ অস্ত্র থানায় জমা দিতে সময়সীমা বেঁধে দিল সরকার
- প্রকাশের সময় : ০১:৫৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / 267
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বৈধ অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সহিংসতা রোধের অংশ হিসেবে লাইসেন্সধারীরা আগামী ৩১ জানুয়ারির মধ্যে তাদের বৈধ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচনের ঘোষিত তফসিল অনুসারে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত লাইসেন্সধারীরা আগ্নেয়াস্ত্র বহন বা প্রদর্শন করতে পারবেন না। তবে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য অনুমোদিত বৈধ অস্ত্র এই নির্দেশনার আওতায় পড়বে না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্দেশনা লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দেশের সব পুলিশ সুপার ও সংশ্লিষ্টরা এটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
নির্বাচনী নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন, অস্ত্র নিয়ন্ত্রণ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে ভোটের পরিবেশ আরও শান্তিপূর্ণ রাখা সম্ভব হবে।




















