Dhaka ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

ছাত্রদলকে আলোচনায় বসার আমন্ত্রণ নির্বাচন কমিশনের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:২০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 170

ব্যালট পেপারে অনিয়ম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনকারী ছাত্রদলকে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন।

রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে এই আমন্ত্রণ জানানো হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব গণমাধ্যমকে জানান, নির্বাচন কমিশনের আমন্ত্রণ তারা গ্রহণ করেছেন এবং কেন্দ্রীয় কমিটির কয়েকজন সদস্য কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। বৈঠকের আগে দলের ভেতরে কৌশলগত আলোচনা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান নেন। পুলিশের ব্যারিকেডের কারণে তারা কার্যালয়ের সামনেই কর্মসূচি পালন করেন। এ সময় সেখানে ছাত্রদলের কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মসূচির কারণে ওই এলাকায় সাময়িক যান চলাচলে বিঘ্ন ঘটে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছাত্রদলকে আলোচনায় বসার আমন্ত্রণ নির্বাচন কমিশনের

প্রকাশের সময় : ০৫:২০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬