Dhaka ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মন্ত্রীকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে: অ্যাটর্নি জেনারেল ‘দায়িত্ব পালন করতে না পারলে হাতে চুড়ি পরে বসে থাকুন’, ডিসিকে জামায়াত নেতার হুঁশিয়ারি ওয়ানডের নতুন নিয়মে ফিরছে রিভার্স সুইং, শেষ ওভারে চাপে ব্যাটাররা নওগাঁয় ৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন মন্ত্রিসভার কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে : অ্যাটর্নি জেনারেল জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী ক্যান্সার প্রতিরোধে যা করণীয়, সরকার সব করবে: স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপূজার বার্তা সর্বজনীন, সকল সম্প্রদায়ের: রিজভী আজকের অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদ পরিবারগুলোকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী

বিএনপি ক্ষমতায় এলে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে: দুলু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 169

বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও নাটোর-২ আসনে দলটির মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের ঘরে ঘরে নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে সরকার পরিবারভিত্তিক আর্থিক সহায়তা দিয়ে থাকে। বাংলাদেশে এ ধরনের ব্যবস্থা আগে ছিল না। এই প্রথম তারেক রহমান ঘোষণা দিয়েছেন—বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারের নারী অভিভাবক, যিনি মা অথবা পরিবারের দায়িত্বশীল সদস্য, তার নামে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা পাবেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের যোগ্য সন্তান তারেক রহমান সব সময় নারীদের অধিকার ও কল্যাণের কথা চিন্তা করেছেন। অতীতে কোনো সরকার যে সুযোগ-সুবিধা দিতে পারেনি, তারেক রহমান সেই উদ্যোগ নিয়েছেন। আগামী দিনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে নারীরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন।’

জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুফিয়া হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোর্শেদা বেগম রুপালী, সাংগঠনিক সম্পাদক মাহফুজা বেগম মায়া, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম এবং সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিএনপি ক্ষমতায় এলে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে: দুলু

প্রকাশের সময় : ০৭:৩৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬