Dhaka ১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 175

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কমনওয়েলথ পর্যবেক্ষক দল বাংলাদেশে ভোট পর্যবেক্ষণে আসবে বলে অন্তর্বর্তী সরকারকে নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

নির্বাচন কমিশন ও সরকারি সূত্রের খবর অনুযায়ী, এই দলটি নির্বাচনী পরিবেশ, প্রচার-প্রচারণা, ভোটগ্রহণ প্রক্রিয়া এবং সার্বিক নিরপেক্ষতা পর্যবেক্ষণ করবে। দলটির আগমন ইতোমধ্যে নিশ্চিত হয়েছে এবং তারা কয়েকদিনের মধ্যেই ঢাকায় পৌঁছাবে।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে ঢাকা সফর করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেছিলেন। সে সময় তিনি নির্বাচনকে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য করার ওপর জোর দেন।

সূত্রমতে, কমনওয়েলথের এই পর্যবেক্ষক দলের আকার প্রায় ৩০ জনের কাছাকাছি হতে পারে। দলটি নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী পরিস্থিতি মূল্যায়ন করবে।

নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, কমনওয়েলথের মতো আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষক দলের উপস্থিতি নির্বাচনকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে সহায়ক হবে এবং তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

এদিকে, এই নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন প্রায় ২০০ জন পর্যবেক্ষক পাঠাচ্ছে। এর মধ্যে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচনের বিশ্বাসযোগ্যতা বাড়াতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল

প্রকাশের সময় : ১১:০০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬