Dhaka ১০:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে

সোমবার বিকেলে ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 158

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সোমবার বিকেল ৫টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস ও ইমিগ্রেশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। তার আগমনের মধ্য দিয়ে ঢাকায় দীর্ঘদিন শূন্য থাকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পদ পূর্ণ হতে যাচ্ছে।

গত ৯ জানুয়ারি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে শপথ গ্রহণ করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। শপথ অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশে ফিরে আসতে পেরে তিনি আনন্দিত এবং দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে কাজ করবেন। এর আগে তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডে বৈদেশিক নীতি উপদেষ্টা ছিলেন। ম্যানিলা, সান সালভাদর, রিয়াদ ও হো চি মিন সিটিতেও তিনি কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। তিনি ন্যাশনাল ওয়ার কলেজ থেকে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
ঢাকায় পৌঁছানোর পর তিনি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে মতামত জানবেন বলে জানা গেছে। পাশাপাশি মানবাধিকার, রোহিঙ্গা সংকট সমাধান এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

পিটার হাসের বিদায়ের পর থেকে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে ট্রেসি অ্যান জ্যাকবসন দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘদিন পর নতুন রাষ্ট্রদূতের আগমনকে কূটনৈতিক মহল গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে। বিশ্লেষকদের মতে, ব্রেন্ট ক্রিস্টেনসেনের অভিজ্ঞতা ও বাংলাদেশ সম্পর্কে পূর্ব পরিচিতি দুই দেশের সম্পর্কে নতুন গতি ও স্থিতিশীলতা আনতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সোমবার বিকেলে ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশের সময় : ১০:০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬