Dhaka ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে

২৫ বাংলাদেশিকে ক্ষমা সংযুক্ত আরব আমিরাতের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / 169

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নিয়ে দণ্ডিত অবশিষ্ট ২৫ বাংলাদেশি নাগরিককে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

রোববার (১১ জানুয়ারি) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে আমিরাতে দণ্ডপ্রাপ্ত সব বাংলাদেশি নাগরিক মুক্তি পেলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক আবেদনের পর মানবিক বিবেচনায় এসব বাংলাদেশিকে ক্ষমা প্রদানের সিদ্ধান্ত নেন ইউএই প্রেসিডেন্ট। তারা ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে আমিরাতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। দেশটির আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করে বিচার শেষে সাজা দেওয়া হয়।

অন্তর্বর্তী সরকার জুলাইয়ের আন্দোলন সংক্রান্ত ঘটনায় দণ্ডিত বাংলাদেশিদের মুক্তির জন্য আনুষ্ঠানিকভাবে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে আবেদন জানিয়েছিল।

ইউএই দূতাবাস জানায়, ক্ষমাপ্রাপ্ত ২৫ বাংলাদেশির সবাইকে মুক্তি দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এই মানবিক সিদ্ধান্ত সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের করুণা, সহনশীলতা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। একই সঙ্গে এটি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার গভীর ও ভ্রাতৃসুলভ সম্পর্কের বহিঃপ্রকাশ।

এর আগেও বিরল এক বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে দণ্ডিত বাংলাদেশিদের কয়েক দফায় ক্ষমা করেছিলেন ইউএই প্রেসিডেন্ট।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২৫ বাংলাদেশিকে ক্ষমা সংযুক্ত আরব আমিরাতের

প্রকাশের সময় : ১০:২৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬