Dhaka ০৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

সালাহর চতুর্থ গোলে শেষ চারে মিশর, সামনে মানের সেনেগাল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / 151

আফ্রিকা কাপ অব নেশন্সে (আফকন) দুর্দান্ত ফর্মে আছেন মোহাম্মদ সালাহ। তার চতুর্থ গোলের নৈপুণ্যে বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে মিশর।

আগাদিরে অনুষ্ঠিত রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধেই ওমর মারমৌশ ও রামি রাবিয়ার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফারাওরা। এরপর আহমেদ আবুল-ফেতোহের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে আইভরি কোস্ট। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সালাহ মিশরের হয়ে তৃতীয় গোল করে ব্যবধান বাড়ান। পরে গুয়েলা দুয়ে এক গোল শোধ দিলেও সমতায় ফিরতে পারেনি আইভরিয়ানরা।

এই জয়ে আগামী বুধবার সেমিফাইনালে মিশরের প্রতিপক্ষ সেনেগাল। সেখানে লিভারপুলের দীর্ঘদিনের সতীর্থ সাদিও মানের বিপক্ষে মাঠে নামবেন সালাহ। দিনের অন্য কোয়ার্টার ফাইনালে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে নাইজেরিয়া, তারা খেলবে মরক্কোর বিপক্ষে।

৩৩ বছর বয়সী সালাহ এর আগে দুবার আফকন ফাইনাল খেললেও শিরোপার স্বাদ পাননি। ইউরোপীয় ফুটবলে প্রায় সব বড় ট্রফি জিতলেও আফ্রিকার শ্রেষ্ঠত্ব এখনও অধরা তার। এবার সেই আক্ষেপ ঘোচাতে আর মাত্র দুটি ম্যাচ জিততে হবে তাঁকে। তাতে রেকর্ড চ্যাম্পিয়ন মিশরের ট্রফির সংখ্যা দাঁড়াবে ১৮।

চলতি আসরে গ্রুপ পর্বে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোল করেছেন মোহাম্মদ সালাহ। শেষ ষোলোতে বেনিনের বিপক্ষে জয়সূচক গোলের পর কোয়ার্টার ফাইনালেও গোল করে নিজের ধারাবাহিকতা বজায় রাখলেন তিনি।

এদিকে মারাকেশে আলজেরিয়ার বিপক্ষে নাইজেরিয়ার জয়ে বড় ভূমিকা রাখেন ভিক্টর ওসিমহেন। একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে সহায়তা করেন তিনি, যা নাইজেরিয়াকে সেমিফাইনালের টিকিট এনে দেয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সালাহর চতুর্থ গোলে শেষ চারে মিশর, সামনে মানের সেনেগাল

প্রকাশের সময় : ১০:৪১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬