Dhaka ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবার একসঙ্গে কমল সোনা ও রুপার দাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / 175

দেশের বাজারে এবার একসঙ্গে কমল সোনা ও রুপার দাম। এবার সোনার দাম ভরিতে এক হাজার ৫০ টাকা পর্যন্ত কমেছে। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেটের) সোনা বিক্রি হবে দুই লাখ ২৬ হাজার ৮০৬ টাকায়। আগামীকাল শুক্রবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম কমার তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দুই লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা; ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে এবার সোনার সঙ্গে রুপার দাম কমেছে। ২২ ক্যারেটের রুপার ভরি পাঁচ হাজার ৫৪০ টাকা; ২১ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৩০৭ টাকা; ১৮ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এবার একসঙ্গে কমল সোনা ও রুপার দাম

প্রকাশের সময় : ১০:৪৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬