Dhaka ০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ বাজারে ২০০ টাকার টমেটো, কম দামে মিলছে শুধু পেঁপে-মিষ্টিকুমড়া বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে আয়োজন দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার বাইরে গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন নওগাঁয় ৫০ পূজামণ্ডপের নিরাপত্তা তদারকিতে বিজিবি

একই এলাকায় একাধিক প্রার্থীর নাম এক হলে যা করবে ইসি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / 167

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই নির্বাচনী এলাকায় যদি একাধিক প্রার্থীর নাম হুবহু এক হয়, তবে তাদের পরিচয় নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে প্রার্থীর বাবা, মা অথবা স্বামীর নাম ব্যবহার করে ব্যালট পেপার ও প্রার্থী তালিকায় পার্থক্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং দেশের সব জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের এ নির্দেশনা পাঠিয়েছে ইসি।

নির্দেশনায় নির্বাচন কমিশন জানায়, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধি ৭(২) অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নামের তালিকা (ফরম-৫) বর্ণক্রমানুসারে তৈরি করা হয়। তবে একই আসনে একই নামের একাধিক প্রার্থী থাকলে ভোটারদের বিভ্রান্তি এড়াতে ইসি সিদ্ধান্ত নিয়েছে।

ইসি জানিয়েছে, একই নাম হলে প্রার্থীর নামের সঙ্গে তার বাবার নাম, স্বামীর নাম অথবা মায়ের নাম যোগ করে প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। প্রয়োজনে বিধি ৯(১) অনুযায়ী বরাদ্দ করা প্রতীকের ক্রমানুসারে নামগুলো পর্যায়ক্রমে সাজিয়ে ফরম-৫ প্রস্তুত করতে হবে।

সংস্থাটি জানায়, অনেক সময় একই নির্বাচনী এলাকায় একই নামের একাধিক স্বতন্ত্র বা দলীয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ব্যালট পেপার ছাপানো এবং ভোটারদের সঠিক প্রার্থী চিহ্নিত করতে জটিলতা তৈরি হয়। এই জটিলতা নিরসন এবং স্বচ্ছতা বজায় রাখতেই বিধিমালা অনুযায়ী এই ব্যাখ্যামূলক নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

একই এলাকায় একাধিক প্রার্থীর নাম এক হলে যা করবে ইসি

প্রকাশের সময় : ০৫:০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬