Dhaka ০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রানীনগরে কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলো মার্কিন সুপ্রিম কোর্ট ১৫৯ বছরের পুরোনো আইন বাতিল, সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস জাবিতে ‘পলাশী থেকে বাংলাদেশ: ইতিহাসের শিক্ষা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ‘আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে’, ঘানার সেই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী র‍্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের মারুফা-নাহিদাদের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জবি ছাত্রশিবিরের তিন দিনব্যাপী নবীনবরণ সম্পন্ন ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই : ডিসি ফরিদা গণমাধ্যমে প্রচার করা যাবে না তামাকপণ্যের বিজ্ঞাপন লেবানন থেকে দেশে ফেরার সুযোগ; আরও ১৭০ বাংলাদেশির এক্সিট ভিসা অনুমোদন

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / 120

মুন্সিগঞ্জ জেলায় নতুন আরও একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইদুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ অনুমোদনের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুন্সিগঞ্জ জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের অবকাঠামো উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পরবর্তী সময়ে একাডেমিক কার্যক্রম শুরুর অনুমোদন দেওয়া হবে।

এর আগে গত বছরের ১১ নভেম্বর অন্তর্বর্তী সরকার একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন দেয়। সেই মেডিকেল কলেজটি হলো ঢাকার জুরাইনে অবস্থিত ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

প্রকাশের সময় : ১১:৩৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬