সঞ্চয়পত্রের মুনাফার হার আরও কমলো
- প্রকাশের সময় : ০১:৪৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / 179
সরকার ছয় মাসের ব্যবধানে আবারও সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (ইআরডি) জানিয়েছে, আগামী ছয় মাসের জন্য জাতীয় সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফার হার ১০.৫৯ শতাংশ এবং সর্বনিম্ন ৮.৭৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে। নতুন হার বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে।
পরিবার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে পাঁচ বছরের মেয়াদ শেষে মুনাফা ১০.৫৪ শতাংশ করা হয়েছে, আর সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে ১০.৪১ শতাংশ। পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফা ১০.৫৯ শতাংশ এবং বেশি বিনিয়োগে ১০.৪১ শতাংশ নির্ধারিত হয়েছে। পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে কম বিনিয়োগে মুনাফা ১০.৪৪ শতাংশ, বেশি বিনিয়োগে ১০.৪১ শতাংশ। তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে কম বিনিয়োগে ১০.৪৮ শতাংশ, বেশি বিনিয়োগে ১০.৪৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, ১ জুলাই ২০২৫-এর আগে ইস্যু হওয়া সব সঞ্চয়পত্রে ইস্যুকাল পর্যন্ত তখনকার মুনাফার হারই প্রযোজ্য থাকবে। পুনর্বিনিয়োগের ক্ষেত্রে নতুন মুনাফার হার প্রযোজ্য হবে। প্রতি ছয় মাস পর পর মুনাফার হার পুনর্নির্ধারণ করা হবে।






















