Dhaka ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / 174

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত সাধারণ ছুটি ও রাষ্ট্রীয় শোকের কারণে ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ভাইভা পরীক্ষাগুলো আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন।

মঙ্গলবার বিকালে এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পিএসসি এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এর মধ্যে ৩১ ডিসেম্বর বুধবার সারাদেশে সাধারণ ছুটি থাকায় ওই দিনের এবং পরবর্তী দিনের (১ জানুয়ারি) সকল মৌখিক পরীক্ষা স্থগিত করা হলো।

স্থগিত হওয়া এই মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। ৪৬তম বিসিএসের অন্যান্য তারিখের মৌখিক পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চলবে কি না, তা জানতে প্রার্থীদের পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত

প্রকাশের সময় : ০৮:৫০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫