Dhaka ০৪:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / 159

রাজধানীর একটি হাসপাতালে টানা ৩৭ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকালেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর মৃত্যুবরণ করেছেন।

রয়টার্স জানায়, দীর্ঘদিন নানা জটিল রোগে ভোগার পর মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি লিভারের সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বুক ও হৃদরোগজনিত নানা সমস্যায় আক্রান্ত ছিলেন এবং দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।

উন্নত চিকিৎসার জন্য ২০২৫ সালের শুরুতে তিনি লন্ডনে যান এবং সেখানে প্রায় চার মাস চিকিৎসা নেন। পরে দেশে ফিরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকার একটি হাসপাতালে খালেদা জিয়ার মৃত্যু হয়। বিএনপি এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, দেশের একজন প্রিয় জাতীয় নেত্রীকে হারাল জাতি।

খালেদা জিয়া ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘদিন তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। কয়েক দশক ধরে দেশের রাজনীতিতে এই দুই নেত্রীর হাত ধরেই ক্ষমতার পালাবদল ঘটেছে।

বিএনপি তার আত্মার মাগফিরাত কামনা করেছে এবং দেশবাসীকে তার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর

প্রকাশের সময় : ১১:৪৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫