Dhaka ১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ শৈলকুপায় সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নারায়ণগঞ্জের ঐতিহ্য: মঈন খান কুষ্টিয়া একদিন ‘লালন নগরী’ হবে: সংস্কৃতিমন্ত্রী পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা কারাগারে কালীগঞ্জে ১৬ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী ফ্লাইট নুডলস খেয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু পত্নীতলায় ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার

যে কারণে আমজনতার দলের ‘খোলা দরজা’ দিয়ে বেরিয়ে গেলেন সাধনা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / 203

আমজনতার দলের সহসভাপতি সাধনা মহল দল থেকে পদত্যাগ করেছেন।

রোববার রাতে ২৮ ডিসেম্বর নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। পদত্যাগের সুনির্দিষ্ট কারণ পোস্টে উল্লেখ না করলেও মন্তব্যের ঘরে তিনি নিজের অবস্থান সম্পর্কে কিছু ইঙ্গিত দেন।

সাধনা মহল তার পোস্টে বলেন, তিনি আমজনতার দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং দলের সদস্য সচিব মো. তারেক রহমান ও দলের জন্য শুভকামনা রেখেছেন। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, বড় ধরনের ক্ষতি হওয়ার আগেই দলটি তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত সংশোধনের সুযোগ পাবে।
দলটির সঙ্গে সদ্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলমের যোগদানকে কেন্দ্র করে এই পদত্যাগ নিয়ে আলোচনা শুরু হয়। হিরো আলম আমজনতার দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার পরপরই সাধনা মহল পদত্যাগের ঘোষণা দেন। বিষয়টি নিয়ে ফেসবুকে বিভিন্ন মন্তব্যের জবাবে তিনি জানান, এটি কোনো একক ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত নয়, বরং আদর্শিক অসামঞ্জস্য থেকেই তিনি এই অবস্থান নিয়েছেন।
এক মন্তব্যের জবাবে সাধনা মহল বলেন, হিরো আলমের অর্জন, কর্মজগৎ বা জনপ্রিয়তার সঙ্গে তার রাজনৈতিক বোঝাপড়ার কোনো আদর্শিক সমন্বয় নেই এবং তিনি মনে করেন না যে এ ধরনের নেতৃত্ব মজলুম মানুষের রাজনৈতিক অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখতে পারবে। সংসদে পাঠানোর প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে বলেন, এমন প্রচেষ্টা সফল হবে না।
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির সঙ্গে জামায়াতে ইসলামীর জোটের সিদ্ধান্তের পর রাজনৈতিক অঙ্গনে টানাপোড়েন শুরু হয়। এই প্রেক্ষাপটে আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান এনসিপি ছাড়তে আগ্রহীদের জন্য তার দলের ‘দরজা খোলা’ রাখার ঘোষণা দেন। সেই ঘোষণার মধ্যেই নিজের দলের শীর্ষ নেতৃত্বে থাকা সাধনা মহল সেই ‘খোলা দরজা’ দিয়েই বেরিয়ে গেলেন, যা দলটির ভেতরের আদর্শিক দ্বন্দ্বকে আরও স্পষ্ট করে তুলেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যে কারণে আমজনতার দলের ‘খোলা দরজা’ দিয়ে বেরিয়ে গেলেন সাধনা

প্রকাশের সময় : ১২:২২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫