Dhaka ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় আরও হামলার হুমকি হুথিদের ৪৫তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৭০২ জন পাকিস্তানে ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলি চালানোর অভিযোগ উত্তরায় আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যানচলাচল বন্ধ সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের

পাবনা ও ফরিদপুরের চার সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • / 173

পাবনা ও ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ নির্বাচন কমিশন এই সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেয়।

বুধবার (২৪ ডিসেম্বর) প্রকাশিত সরকারি গেজেট অনুযায়ী পুনর্নির্ধারিত চারটি সংসদীয় আসন হলো— পাবনা-১, পাবনা-২, ফরিদপুর-২ ও ফরিদপুর-৪।

গেজেটের তথ্যানুযায়ী, পাবনা-১ (নির্বাচনী এলাকা: ৬৮) আসনের সীমানায় অন্তর্ভুক্ত করা হয়েছে সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈটোলা ইউনিয়ন।

পাবনা-২ (নির্বাচনী এলাকা: ৬৯) আসনের সীমানায় অন্তর্ভুক্ত হয়েছে সুজানগর উপজেলা এবং বেড়া উপজেলার অবশিষ্ট অংশ। অর্থাৎ বেড়া পৌরসভা ও উল্লিখিত পাঁচটি ইউনিয়ন ছাড়া বাকি এলাকা পাবনা-২ আসনের অন্তর্ভুক্ত থাকবে।

এদিকে ফরিদপুর জেলার ক্ষেত্রে, ফরিদপুর-২ (নির্বাচনী এলাকা: ২১২) আসনের সীমানায় অন্তর্ভুক্ত করা হয়েছে নগরকান্দা উপজেলা ও সালথা উপজেলা।

অন্যদিকে ফরিদপুর-৪ (নির্বাচনী এলাকা: ২১৪) আসনের সীমানায় অন্তর্ভুক্ত হয়েছে ভাঙ্গা উপজেলা, চরভদ্রাসন উপজেলা ও সদরপুর উপজেলা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাবনা ও ফরিদপুরের চার সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ

প্রকাশের সময় : ০৮:৪৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫