Dhaka ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে স্বাগত জানাতে জাতীয় স্মৃতিসৌধে ব্যাপক প্রস্তুতি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • / 187

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গণপূর্ত অধিদপ্তর বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে।

শুক্রবার তারেক রহমানের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলার পাশাপাশি স্মৃতিসৌধের মূল ফটক বন্ধ করে জনসাধারণের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার থেকে নবীনগরের স্মৃতিসৌধ এলাকা পর্যন্ত বিভিন্ন ব্যানার ও পোস্টারে এলাকা সাজানো হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলোকুর রহমান বলেন, তারেক রহমানকে স্বাগত জানাতে ছাত্রদল প্রস্তুত। সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু জানান, নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার হোসেন আনু জানান, সকাল থেকেই পুরো এলাকা ঝেড়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে। ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন, কয়েক স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে এবং সহস্রাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যের সমন্বয়ে পুরো এলাকা নিরাপত্তার আওতায় রাখা হয়েছে।

সকাল থেকেই শীত উপেক্ষা করে সাভার, আশুলিয়া ও ধামরাই থেকে বিএনপির নেতাকর্মীরা স্মৃতিসৌধ এলাকায় জড়ো হতে শুরু করেন। ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তারেক রহমানকে স্বাগত জানাতে জাতীয় স্মৃতিসৌধে ব্যাপক প্রস্তুতি

প্রকাশের সময় : ০২:৪১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫