Dhaka ০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে সহযাত্রী প্রবেশ নিষিদ্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / 192

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহযাত্রী ও পরিদর্শক প্রবেশ নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বুধবার ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

মঙ্গলবার ২৩ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীসেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে নির্ধারিত সময়ের মধ্যে কেবল টিকিটধারী যাত্রী ছাড়া অন্য কোনো সহযাত্রী বা ভিজিটর বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লিখিত সময়ে বিমানবন্দর এলাকায় ভিড় নিয়ন্ত্রণ এবং নির্বিঘ্ন কার্যক্রম পরিচালনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে যাত্রীসাধারণ ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শাহজালাল বিমানবন্দরে সহযাত্রী প্রবেশ নিষিদ্ধ

প্রকাশের সময় : ০১:৪৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫