গুরুত্বপূর্ণ সংবাদ:
মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার আর নেই
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০১:৫৭:২২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / 181
মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ, সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, বীর উত্তম, বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেছেন।
শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম প্রধান হিসেবে দায়িত্ব পালন করা এ কে খন্দকার পরবর্তীতে সামরিক শাসক জিয়াউর রহমানের আমলে রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়েছিলেন। পরে এইচ এম এরশাদের সময় পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন।
২০০৮ সালে আওয়ামী লীগের টিকিটে পাবনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর পাঁচ বছর শেখ হাসিনার মন্ত্রিসভায় পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১১ সালে তিনি স্বাধীনতা পদকেও ভূষিত হন।
Tag :




















