Dhaka ০৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদের দক্ষিণ প্লাজায় জোহরের নামাজ আদায় ছাত্র-জনতা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫১:২২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / 160

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জোহরের নামাজ আদায় করেছেন ছাত্র-জনতা।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১টার পরে তারা নামাজ শুরু করেন। সকাল থেকেই সংসদ ভবন এলাকায় মানুষ জমায়েত হতে শুরু করেন। বেলা একটার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের ফার্মগেট, বিজয়স্মরণী, আসাদগেটসহ আশেপাশের এলাকা মানুষে ভরে যায়। অংশগ্রহণকারীরা ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দেন।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের অনুরোধে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর নামাজের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহীদ ওসমান হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সংসদের দক্ষিণ প্লাজায় জোহরের নামাজ আদায় ছাত্র-জনতা

প্রকাশের সময় : ০১:৫১:২২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫