Dhaka ০৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির জানাজা পড়াবেন বড় ভাই আবু বকর সিদ্দিক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / 217

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। দাফন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এই তথ্য জানিয়েছেন।

এদিকে, জানাজায় অংশগ্রহণ করতে আসা হাজারো ছাত্র জনতা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশ করেছেন। মানিক মিয়া এভিনিউতে দীর্ঘক্ষণ সারিবদ্ধভাবে অপেক্ষা করার পর সকাল সাড়ে ১০টায় আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ জনতাকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাদির জানাজা পড়াবেন বড় ভাই আবু বকর সিদ্দিক

প্রকাশের সময় : ০১:০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫