গুরুত্বপূর্ণ সংবাদ:
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, বাসায় চিকিৎসা নিচ্ছেন
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১২:১১:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / 178
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে তিনি ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা ফখরুল বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
শায়রুল কবির খান আরও বলেন, আপাতত চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী মির্জা ফখরুলকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, অসুস্থ হওয়ার আগে শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং সেখানে নেওয়া সিদ্ধান্তগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরেন।
Tag :























