Dhaka ০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু পাঁচ ভাষায় মুক্তি পাবে রজনীকান্তের ‘জেলার ২’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ

ওসমান হাদির মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / 180

ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং তরুণ ছাত্রনেতা শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

দূতাবাস জানায়, তারা বাংলাদেশের সাধারণ জনগণের সঙ্গে একাত্ম হয়ে এই মেধাবী তরুণ নেতার প্রয়াণে শোকাহত। হাদির শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব এবং তার অগণিত সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে।

শরীফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আঘাত পান। প্রথমে দেশের হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শহীদ হাদির মরদেহ আজ সন্ধ্যায় বিশেষ বিমানে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। তার জানাজার নামাজ আগামীকাল শনিবার সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ওসমান হাদির মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক

প্রকাশের সময় : ০১:০০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫