গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১০:৩২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / 219
মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার সকাল পৌনে ৮টায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম।
শ্রদ্ধা নিবেদন পর্বে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল সশ্রদ্ধ সালাম প্রদান করে এবং বিউগল বাজানো হয়। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ও র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান উপস্থিত ছিলেন। পরে আইজিপি বাহারুল আলম বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সবশেষে ডিএমপি কমিশনার তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
Tag :




















